ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এআর রহমানের নতুন নারী ব্যান্ড ‘রুহ-ই-নুর’
বিনোদন ডেস্ক :বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি, অস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এআর রহমান সম্প্রতি একটি নতুন নারী ব্যান্ড দলের ঘোষণা দিয়েছেন। ব্যান্ডটির নাম রাখা হয়েছে ‘রুহ-ই-নুর’, যার বাংলা অর্থ ‘আত্মার আলো’। ব্যান্ডের সব সদস্যই নারী, এবং নেতৃত্বে রয়েছেন এআর রহমানের মেয়ে খাতিজা রহমান।
খাতিজা রহমান দীর্ঘদিন ধরে একজন পরিচিত গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক হিসেবে নিজস্ব পরিচয় তৈরি করেছেন। এই ব্যান্ডের প্রকল্পপ্রধান হিসেবে রয়েছেন কানিকা উরস, এবং ব্যান্ডটি গঠিত হয়েছে খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কেএম মিউজিক’-এর ব্যানারে।
খাতিজা রহমান ছাড়াও ব্যান্ডে রয়েছেন আরও পাঁচ জন গায়িকা—পূর্ণা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভীর উৎসবে প্রথমবারের মতো মঞ্চে অভিষিক্ত হবেন এই ব্যান্ডের নারীরা।
এ বিষয়ে এআর রহমান বলেন, ‘রুহ-ই-নুর’ কেবল একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো, যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করে, এবং তাদের সম্মিলিত কণ্ঠ নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত ও ভবিষ্যৎমুখী।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল