ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
আজ থেকে খালেদা জিয়ার নির্বাচনী কর্মসূচি শুরু করছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক :বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা কার্যক্রম দিনাজপুর জেলা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে নির্বাচনী কর্মসূচি পরিচালনা করবে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় জানানো হয়, শুক্রবার থেকেই জেলা জুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ সময় প্রতিটি মসজিদে বিএনপির ঘোষিত ৩১ দফার ওপর ভিত্তি করে লিফলেট বিতরণের কর্মসূচি বাস্তবায়িত হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরও একটি বিস্তৃত সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থেকে নির্বাচনী স্ট্রাটেজি চূড়ান্ত করবেন।
ডা. জাহিদ হোসেন সভায় বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের ঘোষণা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, দেশের ভোটারদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যা অত্যন্ত বেশি—প্রায় ৪ কোটি ভোটার ১২ কোটি মোট ভোটারের মধ্যে তরুণ। তাই তাদের কাছে কার্যকরভাবে পৌঁছানো এবং তাদের মনোযোগ আকর্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই লক্ষ্য পূরণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে ভোটাররা বাছাই ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা পায়।
এছাড়া সভায় বিএনপির নেতারা সরকারের বর্তমান কার্যক্রম, অর্থনৈতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দেশকে স্বচ্ছ ও শক্তিশালী গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে এই প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রচারণা দেশের মানুষকে সচেতন করবে এবং ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?