ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সাব-কন্ট্রাক্টে তৈরি পোশাক রপ্তানিতে সরকারের নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকার সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানিতেও প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে, যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা আছে, তারাই সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর রপ্তানি প্রণোদনা পাবে। তবে, উৎপাদনে সরাসরি যুক্ত নয় এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এই সুবিধা পাবে না।
এই সুবিধা পেতে হলে ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘ওয়্যারহাউস পদ্ধতির আওতায় রপ্তানিমুখী পোশাক শিল্পের বিধিমালা-২০২৪’ মেনে চলতে হবে।
ব্যবসায়িক মহল মনে করছে, সরকারের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় রপ্তানি আরও সহজ করবে, যা দেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি ইতিবাচক দিক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর