ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ট্রাম্প অভিযানে আটক ৬১৫ জনকে মুক্তির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬১৫ জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। এই আদেশ মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর আগামী ২১ নভেম্বরের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে। তবে রায়ের বিষয়ে ট্রাম্প প্রশাসন ও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ক্ষোভ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ইলিনয় অঙ্গরাজ্যের এক ফেডারেল আদালতের বিচারক জেফ্রি কামিংস মার্কিন ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার (এনআইজেসি) ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-এর দাখিল করা মামলার রায়ে এই আদেশ দেন। মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের “অপারেশন মিডওয়ে ব্লিটজ” অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ আইসিই বহু মানুষকে বেআইনিভাবে আটক করেছে।
এসিএলইউ ও এনআইজেসি জানায়, চলতি বছরের জুনে অভিযান শুরুর পর অন্তত ৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিচারক কামিংসের নির্দেশ অনুযায়ী, যেসব ব্যক্তির বিরুদ্ধে বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা সমাজের জন্য কোনো বড় ঝুঁকি সৃষ্টি করেন না, তাদের সবাইকে মুক্তি দিতে হবে।
এনআইজেসি–এর আইনজীবী মার্ক ফ্লেমিং জানিয়েছেন, মোট ৬১৫ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে বাস্তবে এটি কীভাবে কার্যকর হবে, তা এখন দেখার বিষয়, কারণ অনেকে দেশজুড়ে ছড়িয়ে আছেন।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছে। সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, “একজন ‘অ্যাক্টিভিস্ট বিচারক’ ৬১৫ অবৈধ অভিবাসীকে মুক্তি দিয়ে মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলছেন।” তবে স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর আপিল করবে কি না, তা এখনও জানা যায়নি। ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা রায়ের স্থগিতাদেশের জন্য শুক্রবার পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর