ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফাঁকা ক্যাম্পাস, শান্ত ঢাবি: শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে
নিজস্ব প্রতিবেদক :কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম ছিল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, কলাভবন, কেন্দ্রীয় পাঠাগার, টিএসসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এ পরিস্থিতি দেখা যায়।
নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস স্থগিত করা হয়েছে। ইতিহাস বিভাগের মাস্টার্সের মিডটার্ম পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থী বুরহান উদ্দিন জানান, “অনিবার্য কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”এর পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। অর্থনীতি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসও স্থগিত রাখা হয়েছে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরফাতুল ইসলাম জানান, “আজ আমাদের দুটি ক্লাস ছিল, নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে।
এদিন ঢাবির অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল। তরঙ্গ বাসের চালক আফজাল বলেন, “সাধারণত শিক্ষার্থীরা এসময় দুইতলা পুরো ভরপুর থাকে, আজ নিচ তলার অনেক সিট খালি ছিল।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ একটি ছোট ইউনিটকে পাহারা দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সদস্যরাও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)