ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ-সতর্ক রয়েছে’
ডুয়া নিউজ : যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সুদৃঢ় করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এবারের ইজতেমায় অন্তত সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এবার প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ের পাশাপাশি বুকলেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় আরও সুদৃঢ় ভূমিকা রাখতে পারবেন।’
জিএমপির কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। পাঁচ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে।
ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান জিএমপি কমিশনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন