ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাবেক মেয়র আইভীর জামিন আপিল বিভাগে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মিনারুল হত্যা মামলাসহ পৃথক পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। মিনারুল হত্যা মামলাসহ পৃথক পাঁচটি মামলায় ।
বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, আর আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
গত ৯ নভেম্বর হাইকোর্ট মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীকে জামিন দিয়েছিল। হাইকোর্টের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।
ঘটনাপ্রবাহ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজীর এলাকায় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাত আরও ৩০০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়।
আইভীকে ২০২৪ সালের ৯ মে পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর চলতি বছরের মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিনারুল হত্যা মামলায় কারাবন্দি আইভীর জামিন আবেদন নামঞ্জুর হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত রুল জারি করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর