ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪৯তম বিসিএসে
ঢাবির এক ইনস্টিটিউট থেকে ক্যাডার হয়েছেন ২২ জন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই ফলাফল প্রকাশ করে পিএসসি।
ফলাফল অনুযায়ী, সমাজকর্ম বিষয়ে মোট ২৫টি শূন্যপদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকেই ২২ জন প্রার্থী ক্যাডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন খাদিজা আক্তার, আবদুল্লাহ আল মামুন বেলাল, মো. ইয়াসিন আরাফাত, শাহীন আলম, কানিজ মুস্তারিন, ইব্রাহিম সৈকত, মেহেদী হাসান, আমিনুল হক মাখন, রোমান মিয়া, মাসুম বি. আরিয়ান, রাজিয়া সুলতানা রোজী, মো. সৈকত সরকার, তানভীর রেজা, শুভ্র বিশ্বাস, ডালিয়া আক্তার নিপু, জান্নাতুল নাঈম, মানসুরা শীলা, এম. মাসুম বিল্লাহ, আবদুল্লাহ আল মাসুদ, মো. আসাদুজ্জামান, শ্রাবণী মালাকার ও দিদারুজ্জামান দিদার।
এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে জানায় পিএসসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি