ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বোরকা পরায় হাসপাতালের প্রবেশে বাধা, ধর্মীয় বৈষম্যের বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে এক মুসলিম নারী বোরকা পরিহিত থাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ধর্মীয় বৈষম্য ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম মুসলিম মিরর এই তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানায়, ঘটনা ঘটেছে ৭ নভেম্বর। তাবাসসুম নামে ওই নারী বৈধ গেটপাস নিয়ে সদ্য সন্তান জন্ম দেওয়া তার ভাবিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তবে প্রবেশদ্বারে দায়িত্বে থাকা নারী নিরাপত্তারক্ষীরা তার বোরকা নিয়ে আপত্তি তোলেন। তাবাসসুম যখন নিয়ম দেখাতে চান, তারা কোনো ব্যাখ্যা না দিয়ে তার গেটপাস উপেক্ষা করেন এবং অন্যান্যদের সহজে প্রবেশের সুযোগ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাবাসসুম বলেন, “নিরাপত্তারক্ষীরা আমাকে বললেন, এই পোশাক পরে ভেতরে যাওয়া যাবে না।” এই ঘটনায় তার পরিবারের সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক আত্মীয় বলেন, “এটা লজ্জাজনক। মুসলমানরা কি অসুস্থ আত্মীয়কে দেখতে গেলেও অপমানিত হবে?” তারা প্রশ্ন তুলেছেন, ধর্মীয় পোশাক পরার সাংবিধানিক অধিকারের প্রতি এমন অবজ্ঞা কেন?
জামিয়া মিলিয়া ইসলামিয়ার সমাজবিজ্ঞানী অধ্যাপক ইরফান আহমেদ ঘটনাটিকে “ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিচ্ছবি” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “প্রথমে স্কুল-কলেজ, এখন হাসপাতাল? সংখ্যালঘুরা এভাবেই নিত্যপ্রয়োজনীয় জায়গাগুলোতে অনিরাপদ বোধ করছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য।”
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে নিরাপত্তাজনিত কারণে মাঝে মাঝে মুখ দেখানোর নিয়ম থাকতে পারে। তবে জিটিবি হাসপাতালে বোরকা পরা নিষিদ্ধ নয়। অনেকের মতে, এটি স্পষ্ট ইসলামবিদ্বেষের ঘটনা, কোনো নিরাপত্তা প্রোটোকল নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি। তবে মানবাধিকারকর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সরকারি হাসপাতালগুলোতে বৈষম্য রোধে কঠোর নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)