ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে এক রাতের মধ্যে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর এবং চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় পৃথকভাবে এই আগুন লাগানো হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে তিনটি স্থানে বাসে আগুন লাগানো হয়।
প্রথম ঘটনার সময়, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকায় জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের নিচে মেরামতের কাজ করছিলেন একজন মিস্ত্রি। হঠাৎ একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন লাগান। স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসনে সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। একই সময়ে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা একটি বাসে কিছু যুবক দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আশপাশের মার্কেটের নিরাপত্তা প্রহরীর খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে বাসের বড় অংশ পুড়ে গেছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক জানান, “এক রাতের মধ্যে তিনটি স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা