ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কর্মবিরতি প্রত্যাহার, সারা দেশে ট্রেন চলাচল শুরু
ডুয়া নিউজ:
রেল বিভাগের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বুধবার রাত থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাত পৌনে তিনটায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
সাইদুর রহমান জানান, রাত থেকেই ট্রেন চলাচল শুরু হচ্ছে এবং দীর্ঘ বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বুধবারের মধ্যে তাদের দাবির প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও জানান, যদি প্রতিশ্রুতি অনুযায়ী দাবি মেনে না নেওয়া হয়, তবে তাঁরা পুনরায় আন্দোলন করবেন।
এক প্রশ্নের উত্তরে সাইদুর রহমান বলেন, উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে আজ বুধবারের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হবে, এজন্য তাঁরা রাত ২টা ৪৭ মিনিটে কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন জানান, রাত ২টা ৫৬ মিনিটে তাঁরা এক বৈঠক করেছেন এবং উপদেষ্টার আশ্বাসে রানিং স্টাফ নেতারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ফলে বুধবার মধ্যরাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সকাল থেকে সারা দেশে ট্রেন চলবে।
মহাপরিচালক আরও জানান, দুটি বিশেষ দাবি মেনে নেওয়া হয়েছে, যার মধ্যে মাইলেজ এবং তার ভিত্তিতে পেনশনের সঙ্গে টাকার হার যোগ করা হবে। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়িত হবে বলে তিনি উল্লেখ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন