ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ না হলে ‘বি’প্লবের র’ক্ত’ বৃথা যাবে—মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন পূর্বে ‘জুলাই সনদ’—যা তারা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দাবি করছেন—গণভোটে নিশ্চিত করা না হলে দেশে কোনো কিছুই হতে দেওয়া হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আট ইসলামী দলের আয়োজিত সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
মামুনুল হক বলেন, জুলাই সনদকে কেবল কাগজপত্র হিসেবে দেখা যাবে না; এটিকে সরকারি আদেশের মাধ্যমে প্রাথমিক আইনি ভিত্তি দেওয়া ও পরে গণভোটের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না।”
তিনি আরও বলেন, যদি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ব্যাপারে গণভোট না করা হয় এবং তফসিল ঘোষণা করা হয়, তাহলে দ্বিকক্ষ সংসদ গঠনের মতো প্রশ্নসহ নানা জটিলতা তৈরি হবে। রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের নির্বাচনি ইশতেহার তৈরি করবে, একশ প্রার্থীর তালিকা কীভাবে প্রকাশ করবে—এসব বিষয়ে তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা নেই বলে অভিযোগ করেন তিনি।
মামুনুল হক একে ‘বাহাত্তরের বাকশালপন্থী’ ও ‘জুলাইয়ের বিপ্লবপন্থী’—দুই ভাগে বিভক্ত বলেও মন্তব্য করেন এবং সব রাজনৈতিক পক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেন। তিনি দাবি করেন যে, বাহাত্তরের পরাজিত পক্ষ আগামী ১৩ নভেম্বর লকডাউন বলে ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছে—তাই ১৩ নভেম্বর কেউ রাজপথে নামলে তাদের কঠোর মোকাবিলা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সমাবেশের আগেই নেতাকর্মীদের ঢল শুরু হয়ে পড়ে; দুপুরের দিকে পল্টনের প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। জমায়েতে জামায়াত ছাড়াও অংশ নেয়া অন্যান্য দলগুলো হলো — ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ