ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মোসাব্বির হ'ত্যা মামলায় স্বীকারোক্তি দিল শ্যু'টার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আলোচিত রাজনৈতিক হত্যা মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে মামলার আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দায় স্বীকার করে জবানবন্দি দেওয়া আসামি হলেন শ্যুটার মো. জিন্নাত। অপরদিকে রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন সহোদর মো. বিল্লাল (২৯), মো. আব্দুল কাদির এবং মো. রিয়াজ।
সোমবার (১২ জানুয়ারি) আসামিদের ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় মো. জিন্নাত স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মামলার তদন্ত এগিয়ে নিতে অপর তিন আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানিকালে আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে মো. আব্দুল কাদির দাবি করেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অপর আসামি মো. রিয়াজ বলেন, একটি ফোনকলের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মামলার সঙ্গে জড়িত নন। সব পক্ষের বক্তব্য শুনে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ড রাজধানীর রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একাধিক আসামিকে গ্রেপ্তার করে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)