ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসুচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনজুড়ে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো—
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টা:গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা ৩০ মিনিট:নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিকেল ৩টা:ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা ৬টা:লো মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে অনুষ্ঠিত হবে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ক জাতীয় সম্মেলন। এই আয়োজনের যৌথ আয়োজক ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা