ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নি'হত ৮, এলাকা জুড়ে আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটা এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণটি ঘটেছে। আহতদের দ্রুত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি ভ্যানের দরজা উড়ে যায় এবং আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে।
ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে যান চলাচল সীমিত করে।
এদিকে, দিল্লিতে বিস্ফোরণের দিনই হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. মুজাম্মিল শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার ভাড়া বাসা থেকে এই বিস্ফোরক জব্দ করা হয়। তাকে একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরা হয়েছে। গত ১৫ দিন ধরে চলা অভিযানে ২ হাজার ৯০০ কিলোগ্রামেরও বেশি বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)