ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
৫ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন বিএসএমএমইউয়ে
ডুয়া ডেস্ক: রোগীদের প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের নিচতলায় ৫ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সি (জরুরি বিভাগ) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির মোট কার্ডিয়াক ইমার্জেন্সির সংখ্যা এখন ১৩টি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, বিএসএমএমইউর কার্ডিয়াক ইমার্জেন্সির সব শয্যাতেই রোগীদের ভর্তি থাকে। পূর্বে এখানে মাত্র ৮টি শয্যা ছিল কিন্তু নতুন ৫টি শয্যার সাথে এটি এখন ১৩টি হয়ে গেছে।
কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিএসএমএমইউ রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত। যেখানে নগরের রোগীরা হৃদরোগ সম্পর্কে বেশি সচেতন। হৃদরোগের জরুরি অবস্থায় চিকিৎসা দেয়ার উচ্চমানের ব্যবস্থা থাকায় বিভাগটিতে সবসময় রোগীদের চাপ থাকে। তাই সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের কয়েকজন বিশিষ্ট চিকিৎসক। যার মধ্যে অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. মঞ্জুর মাহমুদ, অধ্যাপক ডা. ইকবাল হাসান এবং অন্যান্য চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ