ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাবিতে বিশেষ সেশন
ডুয়া নিউজ : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে মানবাধিকার শিক্ষার ওপর মূল বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়া।
শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বিভাগের প্রভাষক তানিমা মেগডালিনা কোরায়া, ইসলামি স্কলার এবং বারিধারা মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর। ‘আমরা নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব সেশনটি পরিচালনা করেন।
অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়।
এছাড়া গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ