ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কোনো দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি পুনর্বাসনের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে “গুপ্ত রাজনীতি” ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকেই জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো—একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারের পথ সুগম করা, কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষা করা নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেক ফ্যাসিবাদবিরোধী ব্যক্তি বাঁচার জন্য ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিলেন। আজ সেই পতিত ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি একইভাবে গোপন কৌশলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে কি না—সেদিকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান মনে করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কিছু অংশগ্রহণকারীর কর্মকাণ্ড অনিচ্ছাকৃতভাবে জনগণের অধিকার ও সুযোগকে ব্যাহত করছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি বলেন, গুপ্ত অপশক্তির কৌশল মোকাবিলায় সবচেয়ে কার্যকর পন্থা হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তির সহযোগিতা অব্যাহত রাখা। এসময় তিনি উল্লেখ করেন, বিএনপি এখনো অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনের অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার নীতি বজায় রেখেছে।
বিএনপিকে একটি শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল থাকা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।
তিনি জোর দিয়ে বলেন, দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)