ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
ঠাকুরগাঁও-১ আসনে ৩০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ভোট গণনার শুরুতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পাওয়া ৩০টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৩০টি কেন্দ্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৪৯ ভোট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ ভোটকেন্দ্র ‘ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’-এ বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৭৭৭ ভোট। তাঁর বিপরীতে দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ২৬ ভোট।
একই কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, ওই কেন্দ্রে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৭৯৫টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ৫২১টি।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে বাকি ১৫৫টি কেন্দ্রে এখন ভোট গণনা চলছে। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল লড়াই হলেও এখন পর্যন্ত বড় ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ফলাফল ঘোষণার সাথে সাথে শহরজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু