ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
টি-টেন লিগে নতুন দলের নেতৃত্বে সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়্যাল চ্যাম্পস দলের নেতৃত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে রয়্যাল চ্যাম্পস কর্তৃপক্ষ সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়্যাল চ্যাম্পস দলে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছে, যা অভিজ্ঞতা ও তারুণ্যের এক দারুণ মিশ্রণ।
রয়্যালের নেতৃত্ব পেয়ে সাকিব আল হাসান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বজায় রাখার চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।"
দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, "আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।"
দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে মন্তব্য করেন, "আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়্যাল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।"
টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত