ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
‘ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনকে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘোষণা করা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। যদি তাদের শক্তি থাকতো, তাহলে ভারতে পালাতে হতো না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের পুনর্বাসন চায়নি। দেশে গণতন্ত্রকে ধ্বংস করে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। অথচ ৭ নভেম্বরই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি সব সময়ই মিথ্যা ও প্রোপাগান্ডার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, “জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এত দিন প্রশ্ন তুলিনি, কিন্তু জনগণ এখন সব বুঝে গেছে।
তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছেন সহসভাপতি। গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না, তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপি।
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের উচিত দায়িত্বশীল ভাষা ব্যবহার করা। ঘি মেখে তৈলাক্ত বক্তব্য দিলে জনগণ তা গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, সরকারের ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন পর্যন্ত সীমিত থাকা উচিত। বিএনপি সংলাপের পক্ষে, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকা দেওয়া যাবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি