ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নতুন বছরের সরকারি ছুটির তালিকা যোগ হচ্ছে ক্যালেন্ডারে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মোট ২৮ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এর মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। চলতি ২০২৫ সালে সরকারি ছুটির সংখ্যা ছিল ২৭ দিন। অর্থাৎ, আগামী বছর সরকারি ছুটি বেড়েছে একদিন।
নতুন সরকারি ছুটির তালিকায় ৫ আগস্ট প্রথমবারের মতো ‘সাধারণ ছুটি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের ২ জুলাই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রের ‘ক’ শ্রেণির ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, বৈঠকটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “২০২৬ সালে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়বে। মূলত ১৯ দিন কার্যদিবসে ছুটি হবে।”
প্রতি বছরই শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে) এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নতুন একটি ছুটি।
২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এদিন সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়