ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাহরুখকে ছাড়াই আরিয়ানের প্রথম ফিচার ফিল্ম
বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় এখনই দেখা যাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানকে। 'দ্য ব্যাডস অব বলিউড' সিরিজ পরিচালনার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর এবার বড়পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন আরিয়ান। তার দ্বিতীয় এই প্রজেক্টটি হতে চলেছে তার সিনে ডেবিউ।
জানা গেছে, আরিয়ান খান তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ শুরু করেছেন, যার শুটিং ২০২৬ সালে শুরু হওয়ার কথা। তবে এই ছবিতে শাহরুখ খানকে মুখ্য চরিত্রে দেখা যাবে না। যদিও আরিয়ানের প্রথম সিরিজে শাহরুখের একটি স্বল্প উপস্থিতি (ক্যামিও) ছিল।
ভারতীয় সংবাদ সংস্থাগুলোর সূত্র অনুযায়ী, আরিয়ান খান মনে করছেন, বাবা শাহরুখ খানকে বড়পর্দায় পরিচালনা করার জন্য তিনি এখনও প্রস্তুত নন। তিনি চান, একজন পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করতে এবং সাফল্যের মাধ্যমে বাবার হাতে একটি বড়পর্দার সফল সিনেমা তুলে দিতে। তার কাছে বাবা শাহরুখকে পরিচালনা করা কেবল একটি কাজ নয়, বরং এটি একটি বিশেষ সম্মান, যা তিনি নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে চান।
তবে, তাদের পরিকল্পনা অনুযায়ী, আরিয়ানের তৃতীয় ছবিতে, অর্থাৎ ২০২৭ সালের প্রজেক্টেই প্রধান চরিত্রে শাহরুখ খানকে দেখা যেতে পারে। বাবা ও ছেলে ইতিমধ্যেই সেই ছবির মূল গল্প এবং প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। তবে শাহরুখ সেই ছবিতে নায়ক হিসেবে নাকি কোনো ধূসর চরিত্রে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত