ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বিএনপি নেতার মন্তব্যে ক্ষুব্ধ আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের আইনজীবী সমাজ। তার মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (জালাফ)।
বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলো বলেন, ফরহাদের বক্তব্যের মাধ্যমে আইন পেশা ও পেশাজীবীদের মর্যাদা ভীষণভাবে ক্ষুণ্ন করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আইন পেশা একটি সম্মানজনক ও পবিত্র পেশা, যা বিচারব্যবস্থার মূলভিত্তি হিসেবে কাজ করে। অথচ ফরহাদ তার বক্তব্যে এই মহান পেশাকে অবমাননা করেছেন। তার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারাদেশের আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংগঠনগুলো আরও জানায়, মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্য মানহানিকর ও পেশাগত মর্যাদাবিরোধী। তার এই আচরণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তারা বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজে আইনজীবী পেশার প্রতি ভুল বার্তা দেয়। সংগঠনগুলো ফরহাদের কাছে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুরে এক সভায় মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে বলেন, “ওকালতি যারা করে, তারা টাউট-বাটপার।” তার এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়