ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভোটার এলাকা পরিবর্তন নিয়ে ইসির যে নির্দেশনা
সরকার ফারাবী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটাররা দাবি–আপত্তি করার পর চূড়ান্ত তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। নতুন ভোটার অন্তর্ভুক্তি করা হবে না, তবে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।
ভোটার স্থানান্তর করতে চাইলে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে সমস্ত আবেদন অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠির কপি ইসি সচিবালয়সহ মাঠপর্যায়ের সকল কর্মকর্তার নিকটও পাঠানো হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, স্থানান্তরের জন্য ভোটারদের ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা অফিসে জমা দিতে হবে। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের আবেদনও বৃহস্পতিবারের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা যেসব আবেদন দাখিল করেছেন এবং যাদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তারা সিএমএস পোর্টালের অনলাইন এনআরবি মেনুতে তা দেখতে পারবেন। উপজেলা/থানা কর্মকর্তারা আবেদনকৃত ফরম ও সংযুক্ত দলিল সরেজমিনে যাচাই করবেন।
৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসী ভোটারদের আবেদন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকৃত ফরমে প্রয়োজনীয় দলিল না থাকলে তা প্রতিবেদনে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ হিসেবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট যোগ হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি