ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, উপযুক্ত সময় এলে তিনি পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিএনপি থেকে মনোনয়ন চেয়ে তিনি আশাবাদী যে, দল তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।
বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত মামলার আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি ইতোমধ্যে মনোনয়ন চেয়েছি। আমি বিশ্বাস করি, আমি মনোনয়ন পাব। সময় হলে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আগেই তাঁর ছিল। এখন তিনি দায়িত্বে থাকলেও সময়মতো পদত্যাগ করে নির্বাচনী প্রস্তুতি নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি