ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড টেকনোলজি’র সহযোগী ডিন অধ্যাপক ড. উইলিয়াম ফিলিপস্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস