ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাকায় নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ‘গেইন’
ডুয়া ডেস্ক : জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) জনবল নিয়োগ দেবে। এজন্য প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)।
পদের নাম: হেড অব অপারেশনস, বাংলাদেশ।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকতে হবে। ফিন্যান্স, এইচআর, ইন্টারনাল কমপ্ল্যায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন ও প্রকিউরমেন্টে ম্যানেজারিয়াল পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় হেড অব অপারেশনস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে ।এমএস অফিস ও ট্যালির কাজে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা। তবে হোম অফিসের সুযোগ আছে।
বেতন: বছরে ৩৬,০৭,৬৩২ থেকে ৪১,২৩,৪৭৬ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ ও বছরে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক https://www.gainhealth.org/head-operations-bangladeshথেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারেন।
আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?