ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত
ডুয়া নিউজ: অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের পর সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখা হয়েছে।
এর আগে, রোববার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধেও 'বিরূপ আচরণের' অভিযোগ এনে সাত কলেজের শিক্ষার্থীরা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে প্রতিবাদে অবস্থান নেয়।
এদিকে, সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবস্থান নেন। এর ফলে রাত সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলে ইটপাটকেল ছোঁড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
এই পরিস্থিতির মোকাবেলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন। সভাটি সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়ের সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি