ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পিছু হটছে না সাত কলেজের শিক্ষার্থীরা; ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবিতে প্রবেশের চেষ্টা করলে বাধা দেন ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ, নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট এবং নীলক্ষেত মোড়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ টেয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেন।
রবিবার রাত ১১টা থেকে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান ও পরিস্থিতি কথাবার্তা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও মানতে নারাজ হয় সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। মূলত আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের চেষ্টা করছিলেন। ফলে তারা ঢাবির নীলক্ষেত প্রবেশপথের বাইরের দিকে অবস্থান নিলে, ঢাবি শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নেন।
এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পিছু হটেন। মাঝখানে পুলিশ সাত কলেজের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হন।
সর্বশেষ খবর অনুযায়ী পুলিশের ধাওয়ায় পিছু হটলেও আবারও ধাওয়া দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি