ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নভেম্বরেও উষ্ণ রাজধানী, বাড়ছে তাপমাত্রা ও অস্বস্তি
ডুয়া ডেস্ক: টানা একদিন বৃষ্টিহীন থাকার পর রাজধানী ঢাকায় বেড়েছে উষ্ণতার দাপট। রোববার রাত পর্যন্ত সামান্যও বৃষ্টি না হওয়ায় সোমবার (৩ নভেম্বর) দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ থাকলেও আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাজধানীবাসীকে হালকা গরম অনুভব করতে হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৬ মিনিটে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতেই এ ধরনের উষ্ণতা দেখা দিচ্ছে মৌসুমি পরিবর্তনের প্রভাবে। উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও আর্দ্রতা কমেনি, তাই গরমের অনুভূতি বাড়ছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও বাতাসে আর্দ্রতা অনেক বেশি। তাই দিনে সূর্যের তাপমাত্রা বাড়ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের প্রথম স্পর্শ মিলতে পারে।”
তিনি আরও বলেন, আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে মাঝেমধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি