ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া নিউজ: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ভিসা বন্ধ রেখেছে, এমন পরিস্থিতিতে চীন হতে পারে বাংলাদেশের জন্য একটি বিকল্প। তিনি বলেছেন, চীনকে ভিসা ফি কমানোর বিষয়টি জানানো হয়েছে এবং চীনের কুনমিং শহর বাংলাদেশের চিকিৎসা খরচ ও যাতায়াতের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।
আজ রবিবার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
গত বছর আগস্টের পর ভারত বাংলাদেশের জন্য ভিসা সীমিত করেছে, যার ফলে চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। এতে অনেক বাংলাদেশি ভিসা জটিলতার কারণে চিকিৎসা গ্রহণে সমস্যায় পড়ছেন। যদিও এর ফলে ভারতীয়দের জন্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল স্থাপন করতে ইচ্ছুক এবং এর স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, পূর্বাচলে জায়গা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, চীনের সঙ্গে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, তবে তিস্তা পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?