ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শাহরুখ খান ৬০তম জন্মদিনে ভক্তদের চমক দিলেন
ডুয়া বিনোদন ডেস্ক:নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জন্মদিনের আনন্দ উদযাপনকে আরও বড় করে তুলতে তিনি প্রকাশ করেছেন নতুন ছবি ‘কিং’-এর টিজার, যা মাত্র প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। টিজারে দেখা গেছে শাহরুখকে এক সম্পূর্ণ ভিন্ন লুকে, ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া এবং চোখে রোদচশমা। সঙ্গে শোনা যাচ্ছে অ্যাকশনধর্মী সংলাপ, ‘কত খুন করেছি মনে নেই… শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’
ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকরা উত্তেজনায় ফেটে পড়েছেন। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশের শাহরুখভক্তরাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজার মাধ্যমে।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।
‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো হিট অ্যাকশন ফিল্মের নির্মাতা। সিনেমার গল্পে দেখা যাবে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই তাদের চরম সীমায় ঠেলে দেয়। শাহরুখের ঘোষণাও স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস