ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ
নিজস্ব প্রতিবেদক: জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। রোববার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে রওনা হন।
এর আগে টানা ২১তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।
গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ জানিয়ে শিক্ষক নেতারা রোববার দুপুরে ‘যমুনা অভিমুখে লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেন। দুপুরের পর থেকেই তারা এই কর্মসূচি শুরু করেন বলে জানা গেছে।
শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের চাকরি জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা আসার নয় মাস পার হলেও বাস্তবায়ন হয়নি।
তারা আরও জানান, নানা অজুহাতে জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখায় বাধ্য হয়েই আবারও আন্দোলনে নামতে হয়েছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত