ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আজ থেকে ২০২৬ জাতীয় নির্বাচনের প্রচার শুরু
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনি প্রচারাভিযান। রোববার ঢাকায় প্রথম টিজার প্রকাশের মধ্য দিয়ে ভোট প্রচারের নতুন অধ্যায় সূচিত হয়েছে।
টিজারটিতে নাগরিকদের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এতে বক্তব্য দেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আন্দোলনের অন্যতম মুখপাত্র ও বিডিআর হত্যা তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক। তিনি বলেন, “বাংলাদেশ আজ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে নিজের দেশের মালিকানা পুনরুদ্ধার করতে হবে। নির্বাচন ২০২৬ দেশের চাবি এখন আপনার হাতে। আপনার ভোট নির্ধারণ করবে, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান।”
প্রথম টিজার প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস ও আলোচনার সঞ্চার হয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা শুরু করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়