ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেলের চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক :রাজধানীতে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশনের মাঝামাঝি স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাইরে থেকে একটি তার নিক্ষেপ হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, বৈদ্যুতিক লাইন পরিষ্কার ও তার অপসারণের কাজ শেষ হওয়ায় দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ