ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন, কেথায়-যেভাবে দেখবেন লাইভ
সরকার ফারাবী: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্ব নারী ক্রিকেটে। আর মাত্র একটি রাতের অপেক্ষা, এরপরই ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকবেন এক ঐতিহাসিক মঞ্চের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। হরমনপ্রীত কৌরের ভারত এবং লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা নামছে মেগা ফাইনালের লড়াইয়ে, যেখানে দু’দলের লক্ষ্য একটাই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব ছিনিয়ে নেওয়া।
রুদ্ধশ্বাস ফাইনালের পথে দুই দল
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল দুই ফাইনালিস্ট দল। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা আগেই জায়গা পাকা করে নেয় ফাইনালে। অন্যদিকে, ভারত চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে রেকর্ড রান তাড়া করে পরাজিত করে নাটকীয়ভাবে জায়গা করে নেয় শিরোপা নির্ধারণী ম্যাচে।
যদিও গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ভারত, তবুও হরমনপ্রীত বাহিনী এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এটি হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।
মুখোমুখি পরিসংখ্যান
ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার।
ভারত জিতেছে: ২০ বার
দক্ষিণ আফ্রিকা জিতেছে: ১৩ বার
অমীমাংসিত: ১ ম্যাচ
এই পরিসংখ্যান ভারতের পক্ষে গেলেও, ফাইনালের চাপ ও পরিস্থিতি আলাদা। কেননা, দুই দলেরই লক্ষ্য প্রথম বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেওয়া।
ফাইনাল ম্যাচের বিস্তারিত সময়সূচি
ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল
তারিখ: রবিবার, ২ নভেম্বর ২০২৫
সময়: ভারতীয় সময় বিকেল ৩টা (বাংলাদেশ সময় বিকেল ৩:৩০)
টস: দুপুর ২:৩০ মিনিটে
ভেন্যু: ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি, নভি মুম্বই
খেলাটি যেভাবে দেখা যাবে;
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য:
টিভিতে সম্প্রচার: ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
মোবাইল ও ওয়েবে স্ট্রিমিং: যারা মোবাইলে বা কম্পিউটারে খেলা দেখতে চান, তারা জিওহটস্টার (JioHotstar) অ্যাপ্লিকেশন এবং জিওহটস্টার ওয়েবসাইটের মাধ্যমে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
ফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে জিওহটস্টার অ্যাপ্লিকেশন/ওয়েবসাইটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল