ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্ব পেয়ে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকতা ছাড়লেন তাহমীদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ার পর দিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছেন তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী। তিনি গত ৮ অক্টোবর থেলে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমি আগেই পদত্যাগপত্র দিয়ে রাখছিলাম আজ সেটি গৃহীত হয়েছে।
নর্দান ইউনিভার্সিটি প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, তাহমীদ লেকচারার পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাস হওয়ায় থাকারও সুযোগ ছিল না। তাহমীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেন। সেখানে তাহমীদকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর