ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ
স্পোর্টস ডেস্ক:চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেট ও ২৫ বল হাতে রেখে হেরে গেছে, ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১৫১ রান সংগ্রহ করে।
অধিনায়ক লিটন দাসের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের পর ওপেনার পারভেজ ইমন (৯) দ্রুত আউট হলেও, প্রথম ৬ ওভারে ৪০ রান তোলে দল। তবে, তানজিদ হাসান (৮৯) ছাড়া আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেননি। সাইফ হাসানের সঙ্গে তানজিদের ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে আর কোনো উল্লেখযোগ্য জুটি দেখা যায়নি। তানজিদ ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক অসাধারণ ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড ৩টি এবং জেসন হোল্ডার ও খারি পিয়েরে ২টি করে উইকেট শিকার করেন।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রস্টন চেজ এবং অ্যাকিম অগাস্টের জোড়া ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজ হেসেখেলেই জয় তুলে নেয়। দুজনেই ৫০ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৪৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে বল হাতে সফল ছিলেন।
এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল। এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত