ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ঢাবি ভর্তির প্রথম দিনে কত আবেদন জমা পড়ল?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম প্রায় ৩০ ঘণ্টাতেই ২৮ হাজার ৬০০ এর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। অনলাইন ভর্তি কমিটি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রথম দিনে সাধারণত ২০ হাজারের বেশি আবেদন জমা পড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরও জানান, প্রাথমিক কিছু ধীরগতি ছাড়া শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়ায় কোনো বড় টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন না।
আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা, যা চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর (শনিবার) আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর (শুক্রবার) ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর (শনিবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর (শনিবার) বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর (শনিবার)
চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)