ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সচিবালয়ে কার্যকর হচ্ছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে আগামী রোববার (২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। একই সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করবেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, বিটিসিএল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় যোগ দেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট