ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জবির ৭০০ শিক্ষার্থীকে বৃত্তিসহ আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
ডুয়া ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তিসহ অস্থায়ীভাবে আবাসন সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে আস-সুন্নাহর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শায়খ আহমাদুল্লাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক সংকট সাময়িক নিরসনের উদ্দেশ্যে দেশি-বিদেশী অনুদান/স্পন্সর পাওয়ার বিষয়ে প্রশাসন গত ৩ ডিসেম্বর কমিটি গঠন করে। তারই প্রেক্ষিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে এমওইউ স্বাক্ষর হয়।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাস কেরানীগঞ্জে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ী আবাসন নিশ্চিত করতে এ সমঝোতা স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৭০০ মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, স্বাস্থসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানা ধরণের প্রশিক্ষণের উদ্যোগ নেবে ফাউন্ডেশন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসন প্রক্রিয়া শিক্ষার্থীদের ফলাফল, দারিদ্র্যতা, পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে ১০০%, ৭৫%, ৫০%, ২৫% স্কলারশিপের ব্যবস্থা করা হবে। অস্থায়ী আবাসনে উন্নতমানের লাইব্রেরি সুবিধা ও কম্পিউটার ল্যাব থাকবে। শিক্ষার্থী ভাষাগত দক্ষতা ও নানা ধরনের সফট স্কিলের অর্জনের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন ধরনের শিক্ষা-প্রশিক্ষণ কোর্স সুবিধা প্রদান করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?