ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অপপ্রচার রোধে টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ এবং দায়িত্বশীল তথ্য প্রচারের বিষয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন সময়ে টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে মিথ্যা বা বিদ্বেষমূলক তথ্য ছড়ানো এড়ানো এবং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি করা।
যদিও বৈঠকের বিষয়ে জানতে চাইলে টিকটক প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও এটিকে নিছক সৌজন্যমূলক বৈঠক হিসেবে উল্লেখ করেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?