ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের আগমন ঘিরে দ. কোরিয়ায় লাল কার্ড দেখালেন বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে পৌঁছেছেন। বুধবার এই ঐতিহাসিক শহরে তার আগমনে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমনকে ঘিরে শহরে প্রতিবাদও দেখা যায়।
শহরের একাংশে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল ‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। তারা মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতা’ এবং কঠোর শুল্কনীতির প্রতিবাদ জানান। একজন নারী বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপাচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে, এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।’
এপেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠক করবেন। শহরের প্রধান সড়কে বিক্ষোভকারীরা ট্রাম্পের মুখের বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড দেখিয়ে সতর্কবার্তা দেন, ‘এটি চূড়ান্ত বার্তা, এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা