ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
একদিনেই 'জেড' তালিকায় ৩ কোম্পানি
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি— স্টাইলক্রাফ্ট লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (বিপিএমএল) এবং মেঘনা সিমেন্ট মিলস-কে একদিনেই তাদের পূর্ববর্তী ক্যাটাগরি থেকে সরাসরি 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই তিন কোম্পানির এমন অবনমনের প্রধান কারণ হলো, তারা টানা দুই অর্থবছর ধরে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।
বিএসইসি'র নির্দেশনা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি যদি টানা দুই বছর কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে সেই কোম্পানিকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়, যা কার্যকর হয়েছে বিএসইসি সার্কুলার (BSEC/CMRRCD/2009-193/77 dated May 20, 2024) অনুসারে। এই পরিবর্তনের ফলে স্টাইলক্রাফ্ট 'বি' ক্যাটাগরি থেকে এবং বসুন্ধরা পেপার মিলস ও মেঘনা সিমেন্ট মিলস 'এ' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে নেমে গেলো।
ক্যাটাগরি পরিবর্তনের তাৎক্ষণিক ফলস্বরূপ, এই তিন কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে মার্জিন ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি'র নির্দেশনা (BSEC Directive No. BSEC/CMRRCD/2009-193/32 dated December 26, 2021) অনুযায়ী, আজ ২৯ অক্টোবর তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
'জেড' ক্যাটাগরির শেয়ারকে শেয়ারবাজারে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে মার্জিন ঋণ সুবিধা বাতিল হওয়ার কারণে এই শেয়ারগুলোর তারল্য ও লেনদেনের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়