ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এনটিআরসিএর নির্দেশনা: আগামী ৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ বাধ্যতামূলক করেছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে।
রবিবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
নিবন্ধন না করলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্ভব নয়
আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো এনটিআরসিএর ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে। অন্যদিকে, আগে থেকেই নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে প্রোফাইল হালনাগাদ করতে হবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক নিয়োগ চাহিদা (ই-রিকুইজিশন) পাঠাতে পারবে না বলে সতর্ক করা হয়েছে।
জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও হালনাগাদ নির্দেশ
আদেশে আরও উল্লেখ করা হয়, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে, তারা যেন তাদের জেলার আওতাধীন সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ই-রেজিস্ট্রেশন সম্পন্নের নির্দেশনা ও সহায়তা প্রদান করেন।
ওয়েবসাইট থেকে ই-রেজিস্ট্রেশন সেবা
এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক