ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
“আ.লীগের নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে”- মির্জা গালিবের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে’ শীর্ষক একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি বলেছেন, এটি মূলত মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর একটি উদাহরণ।
ড. গালিবের বরাত অনুযায়ী, জিটিভির এক টকশোতে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি সম্পর্কে বলা হয়, ‘আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে’। কিন্তু সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি নিজে ফোন করে স্পষ্ট করেছেন, তিনি এমন কোনো কথা বলেননি। বরং তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ৫ আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়-ক্ষতির শিকার হননি, এজন্য তারা আমাদের ভোট দিতে পারে’। ড. গালিব প্রমাণ হাজির বা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যাদের পক্ষ থেকে ভুল দাবি করা হয়েছে।
একই সঙ্গে তিনি চ্যানেল২৪ এর আরেকটি টকশোতে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যও ভিন্নভাবে উপস্থাপিত হওয়া প্রসঙ্গে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিবিরের অস্ত্র নিয়ে বলা হয়েছে যে, তা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা সম্ভব। কিন্তু বাস্তবে মাসুদ ওই বক্তব্য বলেননি, বরং অন্যদের কথাকে তিনি কোট করেছেন।
ড. গালিব আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক দলের সমালোচনা স্বাভাবিক হলেও মিথ্যা তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা করা অগ্রহণযোগ্য। তিনি বলেন, “মিথ্যা প্রচার করে যদি কাউকে থামানো যেত, তাহলে আওয়ামী লীগই ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকত।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি