ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হত্যা মামলায় হানিফসহ চারজনের অভিযোগ গঠন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। বিচারিক প্যানেলের নেতৃত্বে থাকবেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, এবং অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন হানিফসহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের ওপর বক্তব্য উপস্থাপন করবেন। এরপর আসামিদের পক্ষ থেকে বিচারের আবেদন করা হবে। তবে যদি স্টেট ডিফেন্স আইনজীবী উপস্থিত না থাকেন, তাহলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেবেন।
এ চারজনের মধ্যে অন্যরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ৬ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের প্রাথমিক অভিযোগে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং ছয়জনের হত্যার মামলা অন্তর্ভুক্ত ছিল।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে আহত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয় এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)