ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রতীকের স্বাধীনতা চায় এনডিএম
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দাবি জানিয়েছে, নির্বাচনে জোটের অংশ হওয়া সত্ত্বেও প্রতিটি রাজনৈতিক দল যেন নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি দলটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিদ্যমান বিধান অপরিবর্তিত রাখারও আহ্বান জানিয়েছে।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, নতুন বিধান অনুসারে নির্বাচনি জোট করলেও প্রার্থীকে জোটনেতৃৃ-প্রদত্ত প্রতীকের পরিবর্তে নিজের দলের প্রতীকে দাঁড়াতে হবে। এনডিএম এই বিধানকে দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী হিসেবে মানছে।
দলটি আরও উল্লেখ করেছে, নির্বাচনের মাত্র দু’মাস আগে এ ধরনের বিধান চালু করা হয়েছে, যা পর্যাপ্ত সময় না দিয়ে দলগুলোর নির্বাচনি কৌশল ও প্রস্তুতিতে বাধা সৃষ্টি করছে। তারা মনে করে, জোটবদ্ধ দল নির্বাচনের সময় নিজের প্রতীকে অংশ নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।
এ ছাড়াও চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াতেও কখনও এমন শর্ত থাকে না। নির্বাচনি জোট স্বতঃসিদ্ধ প্রক্রিয়া, সাধারণত নেতৃত্ব দেওয়া দলের প্রতীকে অংশ নেওয়া হয়। কিন্তু আইনের মাধ্যমে এই গণতান্ত্রিক অধিকার সীমিত করার অধিকার কারও নেই।
এদিকে, আরপিও’র ২০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে এবং পূর্বের বিধান বহাল রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপিও। তারা চায়, জোটবদ্ধ দলগুলো যেন ইচ্ছামতো নিজেদের প্রতীকে অংশ নিতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল