ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি
নিজস্ব প্রতিবেদক :ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটিএবি) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও উন্নত বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে। রোববার (২৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনের কাছে আবেদন করা হয়। আবেদনে সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষর করেছেন।
আবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল ভিত্তি। তাদের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্ভব হচ্ছে। তবে বর্তমান বেতন কাঠামোতে তাদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে মেধাবী তরুণরা শিক্ষকতায় আগ্রহী হচ্ছেন না এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের চেষ্টা করছেন।
ইউটিএবি এই আবেদনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পাঁচটি মূল দাবি উপস্থাপন করেছে:১. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন।২. আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা ভাতা প্রদান।৩. গবেষণালব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনারে প্রদর্শনের জন্য ভ্রমণ ও ভাতা প্রদান।৪. উন্নত জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য বিশেষ প্রকাশনা প্রণোদনা ভাতা।৫. দীর্ঘমেয়াদি শিক্ষকতা পেশায় স্থিতিশীলতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পর্যাপ্ত আর্থিক ও সামাজিক নিরাপত্তা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস